৮২ দিনে কোটির মাইলফলকে হুয়াওয়ের ইএমইউআই ১১

৩ ডিসেম্বর, ২০২০ ০২:০২  
বর্তমানে বিশ্বের এক কোটি স্মার্টফোন ব্যবহারকারী হুয়াওয়ের সর্বশেষ ইমোশন ইউজার ইন্টারফেস (ইএমইউআই) ১১ ব্যবহার করছে। মাত্র ৮২ দিনে এই মাইলফলক অর্জন করেছে ইউজার ইন্টারফেসটি। গতে সেপেম্বরে সর্বপ্রথম ইন্টারফেসটির ঘোষণা দেয়া হয়। খবর এনগ্যাজেট। ইএমইউআই ১০ উন্মোচনের পর কোটি গ্রাহক পেতে যে সময় লেগেছিলো নতুন সংস্করণটির ক্ষেত্রে তার থেকেও দেড় মাস কম সময় লেগেছে বলে জানানো হয়েছে। হুয়াওয়ের ডেভেলপার সম্মেলনে অসংখ্য ভিজ্যুয়াল পরিবর্তন ও অপটিমাইজেশনসহ নতুন ইমোশন ইউআইকে পরিচয় করিয়ে দেয়া হয়েছিলো। এর সবচেয়ে বড় পরিবর্তন ছিলো একাধিক উইন্ডো সুবিধাতে। ধারণা করা হচ্ছে নিজেদের হারমোনি ওএসে সুইচ করার আগে এটির হয়তোবা ইএমইউআই এর সর্বশেষ সংস্করণ। ডিবিটেক/বিএমটি